রবিবার ১০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বীমা সুরক্ষা প্রদানে রেকিটের সঙ্গে গার্ডিয়ান লাইফের চুক্তি

রবিবার, ১০ মে ২০২৬   প্রিন্ট   ২৪ বার পঠিত

বীমা সুরক্ষা প্রদানে রেকিটের সঙ্গে গার্ডিয়ান লাইফের চুক্তি

রেকিট বাংলাদেশ পিএলসির সঙ্গে বীমা সুরক্ষা প্রদানের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এ চুক্তির আওতায় রেকিট বাংলাদেশ পিএলসির কর্মী ও তাদের পরিবারের সদস্যরা গার্ডিয়ানের আর্থিক ও স্বাস্থ্য সুরক্ষা সুবিধা পাবেন। পাশাপাশি তারা সহজেই মানসম্মত চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন। গত ৫ মে ঢাকার গুলশানে গার্ডিয়ানের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গার্ডিয়ানের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম এবং রেকিট বাংলাদেশ পিএলসির কমার্শিয়াল এইচআর প্রধান অনিন্দিতা ত্রিশা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অংশীদারিত্ব প্রসঙ্গে শেখ রকিবুল করিম বলেন, কর্মী ও তাঁদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করা একটি শক্তিশালী ও দক্ষ প্রতিষ্ঠান গড়ে তোলার গুরুত্বপূর্ণ অংশ। রেকিট বাংলাদেশ পিএলসির সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে তাদের কর্মী ও পরিবারের সদস্যদের জীবনবীমা ও চিকিৎসাসেবা দেওয়া হবে। এতে কর্মীরা মানসিক স্বস্তি পাবেন এবং নিজেদের দায়িত্ব পালনে আরও মনোযোগী হতে পারবেন।

রেকিট বাংলাদেশ পিএলসির কমার্শিয়াল এইচআর প্রধান অনিন্দিতা ত্রিশা বলেন, ডিজিটাল প্রযুক্তির সফল ব্যবহারের মাধ্যমে বীমা দাবি জমা দেওয়ার প্রক্রিয়াকে আধুনিক করেছে গার্ডিয়ান। ফলে পুরো প্রক্রিয়া এখন আরও সহজ, দ্রুত ও গ্রাহকবান্ধব হয়েছে।

অনুষ্ঠানে গার্ডিয়ানের চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার সানিয়াত রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও গ্রুপ বিজনেস প্রধান গাজী রাফি আহমেদ শামস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও গ্রুপ সার্ভিসেসের ডেপুটি প্রধান ইফতেখার আহমেদ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও গ্রুপ বিজনেস লিড মোহাম্মদ শোয়েব এবং কি অ্যাকাউন্ট ম্যানেজার মুবাসসির বুশরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৮:১২ অপরাহ্ণ | রবিবার, ১০ মে ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com