শনিবার ৩০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় রাস্তার পাশে পুরোনো গাছ কর্তন

রবিবার, ১৭ মে ২০২৬   প্রিন্ট   ৬১ বার পঠিত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় রাস্তার পাশে পুরোনো গাছ কর্তন

খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ০৬ নম্বর ওয়ার্ডের ডাক্তার পাড়া এলাকায় রাস্তার পাশের বহু বছরের পুরোনো গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, অতিসম্প্রতি বৌদ্ধমন্দিরের সীমানা প্রাচীর সংলগ্ন রাস্তার পূর্ব পাশে সরকারি রাস্তার প্রায় ৬ ফুট অংশজুড়ে থাকা বহু বছরের পুরোনা ৮ থেকে ১০টি মেহগনি ও রেইনট্রি সম্প্রতি কর্তন করা হয়েছে। এলাকাবাসীর দাবি, ঝুঁকিপূর্ণ বাঁকযুক্ত এই সড়কে এসব গাছ দীর্ঘদিন ধরে দুর্ঘটনা প্রতিরোধে প্রাকৃতিক সুরক্ষা হিসেবে কাজ করছিল। গাছগুলো কেটে ফেলার পর বর্তমানে সড়কটি আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে তারা মনে করছেন। এ ঘটনায় স্থানীয়ভাবে আর্থিক ও ব্যক্তিগত স্বার্থে একটি চক্র গাছগুলো কেটেছে বলে অভিযোগ রয়েছে।
এদিকে এ বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ফরিদ মিয়া জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয় এবং সেখানে গাছ কাটার সত্যতা পাওয়া গেছে। তিনি আরও জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হয়েছে। অন্যদিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রতীতি পিয়া জানিয়েছেন, এ বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণের আগে তিনি বিষয়টি সম্পর্কে প্রকাশিত সংবাদ বা তথ্য দেখতে চান। তিনি বলেন, “এ বিষয়ে পত্রিকায় প্রকাশিত কোনো খবর থাকলে আমাকে শেয়ার করেন।” আমি কাজ করব। স্থানীয় সচেতন মহল বলছেন, সরকারি জায়গায় এবং ঝুঁকিপূর্ণ সড়কের পাশে এভাবে পুরোনো গাছ কাটা সম্পূর্ণ বেআইনি ও পরিবেশবিধ্বংসী কাজ। এতে জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেেন।

Facebook Comments Box

Posted ০৪:১৮ অপরাহ্ণ | রবিবার, ১৭ মে ২০২৬

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com