সোমবার ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

শান্তিনগরে পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেনের উদ্বোধন

রবিবার, ১৭ মে ২০২৬   প্রিন্ট   ৯২ বার পঠিত

শান্তিনগরে পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেনের উদ্বোধন

দেশের ব্যাংকিং খাতে ডিজিটাল রূপান্তরের ধারাবাহিকতায় নতুন উদ্যোগ নিয়েছে পূবালী ব্যাংক পিএলসি। রাজধানীর শান্তিনগরের ইস্টার্ন প্লাস মার্কেটে ব্যাংকটি আনুষ্ঠানিকভাবে ক্যাশলেস লেনদেনের জন্য বাংলা কিউআর সেবা উদ্বোধন করেছে। একই সঙ্গে গ্রাহকদের জন্য তাৎক্ষণিক ডেবিট কার্ড ইস্যুর কার্যক্রমও চালু করা হয়েছে।

রবিবার (১৭ মে) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. সামসুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন ইস্টার্ন প্লাস মার্কেট সমিতির সভাপতি মো. হাসিবুর রহমান শাকিল, সহ-সভাপতি মো. ইউসুফ, পূবালী ব্যাংক শান্তিনগর শাখার ব্যবস্থাপক উজ্জ্বল কুমার সাহাসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে মো. সামসুজ্জামান বলেন, গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে পূবালী ব্যাংক প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ করছে। বাংলা কিউআর-এর মাধ্যমে নগদ অর্থ ছাড়াই সহজে লেনদেন করা যাবে, যা ব্যবসায়ী ও ক্রেতা উভয়ের জন্যই সুবিধাজনক হবে।

মার্কেট সমিতির সভাপতি মো. সাকিব বলেন, এই উদ্যোগ ইস্টার্ন প্লাস মার্কেটের ব্যবসায়িক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনবে এবং ক্যাশলেস লেনদেনের মাধ্যমে বাজার ব্যবস্থাকে আরও আধুনিক ও স্বচ্ছ করবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, পূবালী ব্যাংকের এ উদ্যোগ দেশের খুচরা বাজারে ডিজিটাল লেনদেন সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতি গঠনে নতুন গতি যোগ করবে।

Facebook Comments Box

Posted ০৭:৫৪ অপরাহ্ণ | রবিবার, ১৭ মে ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com