এম,এম,আর কামরুল
বুধবার, ২০ মে ২০২৬ প্রিন্ট ২৪ বার পঠিত
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণও। একই সঙ্গে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ঊর্ধ্বমুখী ছিল।
দিন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১০ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২২২ দশমিক ৩৮ পয়েন্টে। শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ২ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬১ দশমিক ৭৬ পয়েন্টে পৌঁছেছে। এছাড়া ব্লু-চিপ সূচক ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৪ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৭৪ দশমিক ৮১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে মোট ৩৮১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৯৪টির দর বেড়েছে, ১৩১টির দর কমেছে এবং ৫৬টির দর অপরিবর্তিত ছিল।
লেনদেনের পরিমাণেও ছিল উল্লেখযোগ্য গতি। বুধবার ডিএসইতে মোট ৮৪১ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৬৭৫ কোটি ৭৩ লাখ টাকা। ফলে একদিনের ব্যবধানে বাজারে প্রায় ১৬৫ কোটি টাকার বেশি লেনদেন বেড়েছে।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। এদিন সিএসইতে মোট ৪৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ১৯ কোটি ৮২ লাখ টাকার তুলনায় অনেক বেশি।
সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২১০টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৭টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে দর কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত ছিল ১৬টির দর।
দিন শেষে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৪ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৭৮ দশমিক ৮৫ পয়েন্টে উন্নীত হয়েছে। আগের কার্যদিবসেও সূচকটিতে ইতিবাচক ধারা দেখা গিয়েছিল।
বাজার বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং কিছু খাতে ক্রয়চাপ বাড়ায় বাজারে ইতিবাচক গতি ফিরে এসেছে।
Posted ০৮:২১ অপরাহ্ণ | বুধবার, ২০ মে ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com