নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ প্রিন্ট ৪৯ বার পঠিত
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সের ‘হল অব প্রাইড’-এ অনুষ্ঠিত বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
সভায় কাবাডি খেলাধুলার সার্বিক উন্নয়ন, তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরির উদ্যোগ, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ এবং ফেডারেশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য, পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশের ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় ফেডারেশনের অন্যান্য কার্যনির্বাহী সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় কাবাডি খেলাকে আরও জনপ্রিয় ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। অংশগ্রহণকারীরা দেশের জাতীয় খেলা কাবাডির অগ্রযাত্রায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বিগত সভার কার্যবিবরণী, ২০২৬-২০২৭ অর্থ বছরের জাতীয় ক্রীড়াপঞ্জি ও বাজেট পেশ করেন । দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য সাড়ে পাঁচ কোটি টাকার বার্ষিক বাজেট অনুমোদন করা হয়েছে।
Posted ০৭:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com