শুক্রবার ১৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

১ কোটি ১৭ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা প্রাইম ব্যাংকের

বুধবার, ১৭ জুন ২০২৬   প্রিন্ট   ৩৪ বার পঠিত

১ কোটি ১৭ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা প্রাইম ব্যাংকের

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রাইম ব্যাংক পিএলসির একাধিক পরিচালক, উদ্যোক্তা পরিচালক এবং কর্পোরেট পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ব্যাংকটির পরিচালক মি. আজম জে. চৌধুরী ৯ লাখ ৯০ হাজার ৩১৯টি শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছেন। কর্পোরেট পরিচালক ইসি হোল্ডিংস লিমিটেড ১১ লাখ ৬০ হাজার ৫০৭টি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। উদ্যোক্তা পরিচালক কাজী সিরাজুল ইসলাম ৯ লাখ ৭১ হাজার ৭৯৭টি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। একইভাবে উদ্যোক্তা পরিচালক মো. শাহাদাত হোসেন ৯ লাখ ৭১ হাজার ৫৮২টি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। কর্পোরেট পরিচালক ইউনিগ্লোরি সাইকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৯ লাখ ৭৮ হাজার ৫৯০টি শেয়ার ক্রয় করবেন। ব্যাংকটির পরিচালক তানভীর এ. চৌধুরী ৯ লাখ ৭০ হাজার ৯৭৩টি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। কর্পোরেট পরিচালক এমজেএল বাংলাদেশ পিএলসি ১৯ লাখ ৪৬ হাজার ৫৭২টি শেয়ার ক্রেয়ের ঘোষণা দিয়েছে। এছাড়া পরিচালক মো. নাফিস সিকদার ১২ লাখ ১৭ হাজার ৩৮৬টি শেয়ার এবং পরিচালক এস. এম. তামজিদ ৯ লাখ ৭১ হাজার ১৪০টি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। পরিচালক, উদ্যোক্তা পরিচালক ও কর্পোরেট পরিচালক মোট ১ কোটি ১৭ লাখ ৭৮ হাজার ৮৬৬টি শেয়ার ক্রয় করবে।

Facebook Comments Box

Posted ০৮:৩৯ অপরাহ্ণ | বুধবার, ১৭ জুন ২০২৬

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com