|

Advertisement
×

চাঁদপুরের কচুয়ায় পপুলার লাইফের  বীমাদাবীর চেক হস্তান্তর ও প্রশিক্ষণ কর্মশালা 

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬   প্রিন্ট   ২১৪ বার পঠিত

চাঁদপুরের কচুয়ায় পপুলার লাইফের  বীমাদাবীর চেক হস্তান্তর ও প্রশিক্ষণ কর্মশালা 
পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির চাঁদপুরের কচুয়া অঞ্চলের উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে কর্মী প্রশিক্ষণ কর্মশালা ও বীমাদাবীর চেক হস্তান্তর  অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে চাঁদপুরের কচুয়ায় পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির সার্ভিস সেল কার্যালয়ে এ কর্মী প্রশিক্ষণ কর্মশালা ও বীমাদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়।

পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির আল বারাকা ইসলামী বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ সোলাইমান মিয়াজী সভাপতিত্বে বীমাদাবীর চেক হস্তান্তর ও কর্মী প্রশিক্ষণ কর্মশালায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক  বি এম শওকত আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র  আল-বারাকাহ্ ইসলামী বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এনামুল হক, নির্বাহী পরিচালক মাহবুবুর রহমান ।

কর্মী প্রশিক্ষণ কর্মশালা শেষে বীমা গ্রাহকদের হাতে মেয়াদ উত্তীর্ণ বীমা দাবির চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স  পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক  বি এম শওকত আলী।

Facebook Comments Box

Posted ০৭:৩৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com