বিজ্ঞপ্তি
শনিবার, ২০ জুন ২০২৬ প্রিন্ট ১৩০ বার পঠিত
মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র স্মার্ট ডিভিশনের বিজনেস ডেভেলপমেন্ট প্রশিক্ষণ ২০ জুন বেনাপোল সেলস অফিসে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তারেক এফসিএ ও বিশেষ অতিথি ছিলেন কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও স্মার্ট ডিভিশন ইনচার্জ ভবতোষ কুমার বিশ্বাস।
আরো উপস্থিত ছিলেন লোক বীমা ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট ও ইনচার্জ মো. নুর হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্মার্ট ডিভিশনের বেনাপোল সেলস অফিসের ইনচার্জ ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (উন্নয়ন) মো. হাসানুজ্জামান। প্রশিক্ষণে অত্র অঞ্চলের ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট, ইউনিট ম্যানেজার ও ব্রাঞ্চ ম্যানেজারগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্যবসায়িক সাফল্য অর্জনকারী ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েটগণের (এফএ) হাতে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেন।
Posted ০৮:৩৯ অপরাহ্ণ | শনিবার, ২০ জুন ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com