|

Advertisement
×

চলতি সপ্তাহে ৯ কোম্পানির এজিএম

শনিবার, ২০ জুন ২০২৬   প্রিন্ট   ১৩০ বার পঠিত

চলতি সপ্তাহে ৯ কোম্পানির এজিএম

ডিভিডেন্ড অনুমোদনের জন্য চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। অনুষ্ঠিত এজিএমে কোম্পানিগুলোর পূর্ব ঘোষিত ডিভিডেন্ড অনুমোদন করা হবে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো- এনআরবিসি ব্যাংক, ঢাকা ব্যাংক, আইপিডিসি ফাইন্যান্স, মার্কেন্টাইল ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এনসিসি ব্যাংক, পিপলস ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স। নিচে কোম্পানিগুলোর এজিএমের তারিখ, সময় ও বিষয় তুলে ধরা হলো- ২৩ জুন : এদিন বেলা ১১টায় মেঘনা ইন্স্যুরেন্স এবং দুপুর ১২টায় বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিতে কোম্পানি ২টির ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে।কোম্পানিগুলোর মধ্যে ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য মেঘনা ইন্স্যুরেন্স ১০ শতাংশ ক্যাশ ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ২২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২৪ জুন :এদিন সকাল ১০টায় মিডল্যান্ড ব্যাংক, বেলা ১১টায় মার্কেন্টাইল ব্যাংক, সাড়ে ১১টায় পিপলস ইন্স্যুরেন্স এবং দুপুর ১২টায় এনসিসি ব্যাংকের এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিতে কোম্পানি ৪টির ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে। কোম্পানি ৪টির মধ্যে ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের এনসিসি ১৭ শতাংশ ক্যাশ ও ৪ শতাংশ স্টক, মিডল্যান্ড ব্যাংক ৩ শতাংশ ক্যাশ ও ৩ শতাংশ স্টক এবং পিপলস ইন্স্যুরেন্স ১০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য সময়ের জন্য মার্কেন্টাইল ব্যাংক ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২৫ জুন : এদিন সকাল ৯টায় আইপিডিসি ফাইন্যান্স, বেলা ১১টায় এনআরবিসি ব্যাংক এবং বেলা দুপুর সাড়ে ১২টায় ঢাকা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিতে কোম্পানিগুলোর ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে। কোম্পানিগুলোর মধ্যে ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের আইপিডিসি ফাইন্যান্স ৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক এবং ঢাকা ব্যাংক ১০ শতাংশ ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। একই সময়ের জন্য এনআরবিসি ব্যাংক কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি।

Facebook Comments Box

Posted ০৭:২৪ অপরাহ্ণ | শনিবার, ২০ জুন ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com