|

Advertisement
×

অক্টোবরে রেমিট্যান্স এলো ২৫৬ কোটি ৩৪ লাখ ডলার

মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫   প্রিন্ট   ৩১৭ বার পঠিত

অক্টোবরে রেমিট্যান্স এলো ২৫৬ কোটি ৩৪ লাখ ডলার

সদ্য বিদায়ী অক্টোবরজুড়ে দেশে ২৫৬ কোটি ৩৪ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩১ হাজার ১৩১ কোটি টাকার বেশি। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ২৭ লাখ ডলার রেমিট্যান্স। রবিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের ৩১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ৩৪ লাখ ডলার। এরমধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে দেশে ৪৭ কোটি ৭৮ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।

পাশাপাশি বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২৪ কোটি ২ লাখ ডলার ও বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ১৮৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স। এছাড়াও বিদায়ী অক্টোবরজুড়ে বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে দেশে ৬৬ লাখ ৭০ হাজার ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।

এর আগে গত সেপ্টেম্বরে দেশে ২৬৮ কোটি ৫৫ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। তারও আগে গত আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং গত জুলাইয়ে দেশে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com