মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

অনুমোদিত মূলধন বাড়াবে ডেসকো

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৪ জুন ২০২০   |   প্রিন্ট   |   519 বার পঠিত

অনুমোদিত মূলধন বাড়াবে ডেসকো

অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। কোম্পানিটি এই মূলধন ৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার কোটি টাকায় উন্নীত করতে চায়।

আজ বুধবার (২৪ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় মূলধন বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডেসকো সূত্রে এই তথ্য জানা গেছে।

অনুমোদিত মূলধন বাড়ানোর জন্য শেয়ারহোল্ডারদের সম্মতির প্রয়োজন হবে। এ কারণে কোম্পানি বিশেষ সাধারণ সভার (ইজিএম) আয়োজন করবে, আর তার আলোচ্যসূচি বা এজেন্ডার মধ্যে এটি অন্তর্ভূক্ত করা হবে।

শেয়ারহোল্ডারদের সম্মতি পাওয়া গেলে কোম্পানির সংঘবিধি ও সংঘস্মারক পরিবর্তন করে যৌথ মূলধনী কোম্পানিসমূহের পরিদপ্তরের নিবন্ধকের (জঔঝঈ) কাছ থেকে অনুমোদন করিয়ে নিতে হবে।

বর্তমানে ডেসকোর পরিশোধিত মূলধন ৩৯৭ কোটি ৫৭ লাখ টাকা। পরিশোধিত মূলধন ৫শ কোটি টাকা পর্যন্ত বাড়াতে চাইলে কোনো সমস্যা নেই। কিন্তু এর বেশি বাড়াতে চাইলে অনুমোদিত মূলধন সীমায় আটকে যাবে। তাই কোম্পানিটি আগে থেকেই অনুমোদিত মূলধন বাড়িয়ে রাখতে চাইছে।

Facebook Comments Box

Posted ১১:৫৭ অপরাহ্ণ | বুধবার, ২৪ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।