রবিবার ৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

অস্ট্রেলিয়ায় খবর পোস্ট করলেই গুনতে হবে ডলার, বিপাকে ফেসবুক

বিবিএনিউজ.নেট   |   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   626 বার পঠিত

অস্ট্রেলিয়ায় খবর পোস্ট করলেই গুনতে হবে ডলার, বিপাকে ফেসবুক

ফেসবুক বা গুগলের প্রভাব গণমাধ্যম খাতে কোনো ক্ষতি করছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়ার প্রতিযোগিতা ও গ্রাহক সংস্থা (এসিসিসি)। এসিসিসির এক নীতিমালার পরিপ্রেক্ষিতে দেশটির ফেসবুক ব্যবহারকারীদের খবর শেয়ার বা পোস্ট না করার জন্য সতর্ক করেছে ফেসবুক।

এসিসিসি জানিয়েছে, সংবাদ সংস্থাগুলোর খবর গুগল ও ফেসবুকে শেয়ার বা পোস্ট করলে ফেসবুক ও গুগলকে অস্ট্রেলিয়া কর্তৃপক্ষকে অর্থ দিতে হবে। কারণ ওই সব সংবাদ পোস্টের কারণে দিন দিন বিজ্ঞাপন হারাচ্ছে সংবাদ সংস্থাগুলো।

তবে এ অভিযোগ মানতে নারাজ ফেসবুকের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক উইল ইস্টন। তিনি বলেন, ‘এ ধরনের নীতিমালার মাধ্যমে সরকার যেসব সংবাদ সংস্থাকে রক্ষার চেষ্টা করছে, তাতে তাদেরই বেশি ক্ষতি হবে। আমরা হয়তো সংবাদ ব্লক করতে পারি, কিন্তু সেটা আমাদের প্রথম পছন্দ হবে না, এটা শেষ সিদ্ধান্ত হবে। ’

অন্যদিকে বর্ণবাদী, অশালীন ও উসকানিমূলক বিষয়বস্তুর ব্যাপারে আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ফেসবুক। মঙ্গলবার নিজেদের শর্তাবলি ও সেবায় পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে মাধ্যমটি। এক নোটিফিকেশনের মাধ্যমে জানিয়েছে, ১ অক্টোবর থেকে ৩ দশমিক ২ ধারায় এ পরিবর্তন কার্যকর হবে। এর আওতায় ফেসবুক চাইলে ব্যবহারকারীর পোস্ট মুছতে কিংবা অ্যাক্সেস সীমাবদ্ধ করে দিতে পারবে।

Facebook Comments Box

Posted ৩:০৪ অপরাহ্ণ | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।