শনিবার ১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

আইএমএফ-এর আবাসিক প্রতিনিধির সঙ্গে গভর্নরের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬   প্রিন্ট   ১৮ বার পঠিত

আইএমএফ-এর আবাসিক প্রতিনিধির সঙ্গে গভর্নরের সৌজন্য সাক্ষাৎ

আজ (১২ মার্চ) আন্তর্জাতিক মুদ্রা তহবিল-এর আবাসিক প্রতিনিধি মাক্সিম ক্রিশকো বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানে সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক-এর ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান।

আলোচনার সময় ম্যাক্সিম ক্রিশকো গভর্নরকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে আইএমএফের পূর্ণ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন। এ সময় তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন রাজনৈতিক সরকারের সঙ্গে কাজ করতে আইএমএফ আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে এবং বাংলাদেশের সঙ্গে তাদের অংশীদারিত্ব ভবিষ্যতেও আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।

Facebook Comments Box

Posted` ৬:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com