বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

আন্তর্জাতিক কাস্টমস দিবস আজ

বিবিএনিউজ.নেট   |   রবিবার, ২৬ জানুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   490 বার পঠিত

আন্তর্জাতিক কাস্টমস দিবস আজ

আন্তর্জাতিক কাস্টমস দিবস আজ রোববার। বাংলাদেশসহ ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের সদস্যভুক্ত ১৭৯টি দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘অর্থনৈতিক উন্নয়নের জন্য নিরাপদ বাণিজ্য পরিবেশ’।

দিবসটি উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উদ্যোগে সকালে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে কাস্টমস বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও শিল্পী, খেলোয়াড, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ কবেন।

বিকেল ৫টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা নবরাত্রি হলে সেমিনারের আয়োজন করেছে সংস্থাটি। এতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী, এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এবং এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম উপস্থিত থাকবেন।

এদিকে দিসবটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসের সফলতা কামনা করে পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা কাস্টমস বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সেবাগ্রহীতাসহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।

পাশাপাশি প্রতিবছরের ন্যায় এবারও দেশের সকল কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে আলোচনা এবং শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ এবং টেলিভিশনে বিশেষ অনুষ্ঠানের উদ্যোগ নেয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:৪১ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ জানুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।