বুধবার ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

আমানতের সর্বনিম্ন সুদহার নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৯ আগস্ট ২০২১   |   প্রিন্ট   |   434 বার পঠিত

আমানতের সর্বনিম্ন সুদহার নির্ধারণ

আমানতের সর্বনিম্ন সুদহার সুদহার সাড়ে ৫ শতাংশ নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। আমানতের সুদহার বেশি কমে গেলে আমানত সংগ্রহের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে, এ শঙ্কা থেকে সুদহার বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক।

রোবাবর (৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন এ নির্দেশনার ফলে ব্যাংকের তিন মাস বা তার চেয়ে বেশি মেয়াদি আমানতের সুদহার কোনোভাবেই মূল্যস্ফীতির চেয়ে কম হবে না। অনতিবিলম্বে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

দেশের সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠানো ওই নির্দেশনায় বলা হয়েছে, আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং ব্যাংকিং খাতে দায়-সম্পদের ভারসাম্যহীনতা রােধকল্পে ৩ মাস ও তদুর্ধ্ব মেয়াদি আমানতের উপর সুদ/মুনাফা হার নির্ধারণের ক্ষেত্রে নিম্নবর্ণিত নির্দেশনা প্রদান করা হলো-

ব্যক্তি পর্যায়ের মেয়াদি আমানত এবং বিভিন্ন সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকতা/কর্মচারিদের প্রভিডেন্ট ফান্ড, অবসরােত্তর পাওনাসহ বিবিধ পাওনা পরিশােধের লক্ষ্যে গঠিত তহবিল বাবদ রক্ষিত যে কোনো পরিমাণ মেয়াদি আমানতের উপর সুদহার মূল্যস্ফীতি হার অপেক্ষা কোনক্রমেই কম নির্ধারণ করা যাবে না।

অনুচ্ছেদ নং-৩(ক) এ বর্ণিত আমানতের উপর কোনো নির্দিষ্ট মাসে সুদ/মুনাফা হার নির্ধারণের ক্ষেত্রে ঐ মাসের অব্যবহিত তিন মাস পূর্বের মূল্যস্ফীতি হারকে (বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত ১২ মাস ভিত্তিক গড়) বিবেচনায় নিতে হবে। ঋণ/বিনিয়ােগের উপর সুদ/মুনাফা হার বিআরপিডি সার্কুলার নং-০৩/২০২০ এর নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ ৯ শতাংশ অপরিবর্তিত থাকবে।

নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি ব্যাংকিং খাতে আমানতের সুদহার কমছে। ব্যাংক থেকে প্রাপ্ত বিবরণী পর্যালোচনায় দেখা যায়, অধিকাংশ ব্যাংকের মেয়াদি আমানতে মূল্যস্ফীতির হারের চেয়ে কম হারে সুদ দেয়া হচ্ছে। ক্ষুদ্র আমানতকারীসহ অন্যান্য আমানতকারীদের একটি অংশ জীবিকা নির্বাহের জন্য ব্যাংকে রক্ষিত আমানতের সুদের ওপর নির্ভরশীল। কিন্তু মেয়াদি আমানতে মূল্যস্ফীতির হারের চেয়ে কম হারে সুদ দেয়া হচ্ছে বলে আমানতকারীদের ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে। ফলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এ ছাড়া মেয়াদি আমানতের সুদহার বেশি কমে গেলে জনসাধারণ সঞ্চয়ে নিরুৎসাহিত হন। ফলে অর্থ ব্যাংকে জমা রাখার পরিবর্তে ঝুঁকিপূর্ণ খাতসহ বিভিন্ন অনুৎপাদনশীল খাতে বিনিয়োগের প্রবণতা বাড়ছে।

ব্যাংক তহবিলের প্রধান উৎস হলো বিভিন্ন ধরনের আমানতকারীদের কাছ থেকে সংগৃহীত আমানত। আমানতের সুদহার বেশি কমে গেলে ভবিষ্যতে ব্যাংকের আমানত সংগ্রহের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। ফলে ব্যাংকের দায়-সম্পদ ব্যবস্থাপনায়ও ভারসাম্যহীনতা সৃষ্টি হতে পারে।

গত মার্চে দেশের ব্যাংকগুলো গড়ে চার দশমিক ৪০ শতাংশ সুদে আমানত নিয়েছে। এক বছর আগে গড় সুদহার ছিল ৫ দশমিক ২৪ শতাংশ। আবার কিছু ব্যাংক দেড় থেকে তিন শতাংশ সুদ দিচ্ছে।

Facebook Comments Box

Posted ১১:৫৬ পূর্বাহ্ণ | সোমবার, ০৯ আগস্ট ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(12349 বার পঠিত)
Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।