রবিবার ৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

আমার জন্মদিন পালনের প্রস্তাব গ্রহণ করছি না : শেখ হাসিনা

বিবিএনিউজ.নেট   |   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   430 বার পঠিত

আমার জন্মদিন পালনের প্রস্তাব গ্রহণ করছি না : শেখ হাসিনা

নিজের জন্মদিন পালনের প্রস্তাব গ্রহণ করেননি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভার কার্যক্রম সম্পর্কে দলীয় সভাপতি শেখ হাসিনার কাছে বিস্তারিত তুলে ধরেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এতে যুক্ত ছিলেন শেখ হাসিনা।

এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘আগামী ২৮ সেপ্টেম্বর আপনার (শেখ হাসিনা) জন্মদিন। এটা আমরা খুব সীমিত আকারে পালন করবো। এটা প্রতিবছরই করে থাকি। আপনি না বললেও করবো।’

জবাবে শেখ হাসিনা বলেন, ‘আমার জন্মদিন পালনের প্রস্তাব আমি গ্রহণ করছি না। বাকিগুলোর মধ্যে সাব-কমিটিগুলো পূর্ণাঙ্গ করার সিদ্ধান্ত খুবই ভালো। এটা করা উচিত। যাতে সাব-কমিটিগুলো বসতে পারে। আগামী দিনে আমাদের ভবিষ্যত কর্মসূচি সেগুলো ঠিক করতে হবে। সাব-কমিটিগুলো এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে পারবে।’

Facebook Comments Box

Posted ২:২৪ অপরাহ্ণ | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।