Ad
x

ইষ্টার্ন হাউজিংয়ের লভ্যাংশ ঘোষণা

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৭৫৬ বার পঠিত

ইষ্টার্ন হাউজিংয়ের লভ্যাংশ ঘোষণা

গত ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষনা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইষ্টার্ন হাউজিং। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১২ পয়সা। আগের বছর ছিল ৩ টাকা ৭০ পয়সা।
সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ২২ টাকা ৯৯ পয়সা। আগের বছর ছিল ৮ টাকা।
গত ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬২ টাকা ৪৭ পয়সা।
কোম্পানিটি ৫৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৫ নভেম্বর সকাল সাড়ে দশটায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ৮ অক্টোবর।

Facebook Comments Box

Posted ০৬:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com