বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

ইসলামী ব্যাংকের প্রীতিমিলনী অনুষ্ঠিত

বিবিএনিউজ.নেট   |   শনিবার, ২৫ জানুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   546 বার পঠিত

ইসলামী ব্যাংকের প্রীতিমিলনী অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির উদ্যোগে ব্যাংকের প্রধান কার্যালয়, আইবিটিআরএ ও ঢাকাস্থ কর্পেরেট শাখাসমূহের নির্বাহী, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের ‘প্রীতিমিলনী ও বনভোজন’ শুক্রবার কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস পার্কে অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী প্রীতিমিলনী ও বনভোজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান, পিএইচডি। ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আব্দুল মতিন। অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক প্রফেসর মো. কামাল উদ্দিন, পিএইচডি, মো. জয়নাল আবেদীন, প্রফেসর ড. কাজী শহীদুল আলম, সৈয়দ আবু আসাদ ও মো. কামরুল হাসান, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা ও মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, জেকিউএম হাবিবুল্লাহ, এফসিএস, মো. আব্দুল জব্বার, মো. ওমর ফারুক খান ও মো. সালেহ ইকবাল, অফিসার কল্যাণ সমিতির সভাপতি একেএম মাহাবুব মোর্শেদ এবং সাধারণ সম্পাদক এএসএম রেজাউল করিমসহ প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী অনুষ্ঠানে ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ইসলামী ব্যাংক কালচারাল ফোরামের সদস্যরা। ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box

Posted ১১:৫৭ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ জানুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।