শনিবার ৩০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ইসলামী ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা

রবিবার, ২৪ মার্চ ২০১৯   প্রিন্ট   ৭৮৩ বার পঠিত

ইসলামী ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কুমিল্লা জোনের উদ্যোগে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক দু’দিনব্যাপী কর্মশালা ২২ ও ২৩ মার্চ ব্যাংকের কুমিল্লা জোন কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ক্যামেলকো আবু রেজা মো. ইয়াহিয়া এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোনপ্রধান মো. মোশাররফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. সালেহ ইকবাল, নোয়াখালী জোনপ্রধান মাহমুদুর রহমান, ভাইস প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন ও মো. আবুল খায়ের।

কর্মশালায় শাখা পর্যায়ে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ ও পরিপালনে করণীয় শীর্ষক সেশন পরিচালনা করা হয়। কুমিল্লা ও নোয়াখালী জোনের অধীনস্থ শাখাসমূহের প্রধান এবং মানি লন্ডারিং প্রতিরোধ ও পরিপালন বিষয়ক কর্মকর্তাগণ এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ০৩:৪৪ অপরাহ্ণ | রবিবার, ২৪ মার্চ ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com