Ad
x

এস আলমের বিচারসহ চার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম

রবিবার, ২৪ মে ২০২৬   প্রিন্ট   ১৩৫ বার পঠিত

এস আলমের বিচারসহ চার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম

ব্যাংক পরিচালনা ও নিয়োগে অনিয়ম বন্ধ এবং এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের (এস আলম) বিচারসহ চার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।

রোববার (২৪ মে) সকাল ১০টার দিকে রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে ব্যাংকের গ্রাহকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া গ্রাহকরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা ব্যাংক পরিচালনা ও নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব ও অনিয়ম বন্ধের দাবি জানান।

কর্মসূচি থেকে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—

১. ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অপসারণ করা হলে চেয়ারম্যানকেও অপসারণ করতে হবে।
২. দলীয় বিবেচনায় ও বেআইনি নিয়োগ প্রক্রিয়া বন্ধ করতে হবে এবং ব্যাংকে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে।
৩. সাইফুল আলমকে (এস আলম) শাস্তির আওতায় এনে গ্রাহকদের আমানতের অর্থ ফেরত নিশ্চিত করতে হবে।
৪. গ্রাহকদের আমানতের পূর্ণ নিরাপত্তা ও নিশ্চয়তা দিতে হবে।
জাগোনিউজের খবর পেতে ফলো করুন

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকের প্রতি সাধারণ মানুষের আস্থা ধরে রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। একই সঙ্গে গ্রাহকদের অর্থের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তারা।

Facebook Comments Box

Posted ০২:৫০ অপরাহ্ণ | রবিবার, ২৪ মে ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com