বিবিএনিউজ.নেট
রবিবার, ১৯ জুলাই ২০২০ প্রিন্ট
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা শনিবার ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসানের সভাপতিত্বে সভায় ভাইস চেয়ারম্যান ইউসিফ আব্দুল্লাহ আল রাজী ও মো. সাহাবুদ্দিন, পরিচালক ও আইডিবি প্রতিনিধি ড. আরিফ সুলেমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর এবং কোম্পানি সচিব জে.কিউ.এম হাবিবুল্লাহ এফসিএস অংশগ্রহণ করেন।
সভায় ২০২০ সালের ব্যাংকের প্রথম ত্রৈমাসিক অনিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করা হয় এবং সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনাসহ বেশকিছু গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়।
Posted` ১২:৩৮ অপরাহ্ণ | রবিবার, ১৯ জুলাই ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com