বুধবার ২২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

কলকাতার নতুন সিনেমায় জয়া আহসান

বিবিএনিউজ.নেট

শুক্রবার, ২২ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৭০৭ বার পঠিত

কলকাতার নতুন সিনেমায় জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া আহসান। কয়েক বছর ধরেই তিনি কলকাতার সিনেমায় নিয়মিত অভিনেত্রী। কাজ করেছেন নামি দামি নির্মাতাদের সঙ্গে। নতুন বছরের প্রথম মাসে কলকাতার নতুন আরও এক সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবর জানান জয়া।

জয়া জানান, ‘ওসিডি’ নামের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। ছবিটি পরিচালনা করবেন সৌকর্য ঘোষাল।

আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এ সিনেমার শুটিং।

এখানে একজন ডাক্তারের চরিত্রে অভিনয় করবেন জয়া। তার ধূসর অতীত রয়েছে। সেই জীবন এক রোগী জেনে ফেলায় তাকে হত্যা করে সে। এরপর তার পথের কাঁটাদেরও ধীরে ধীরে সরিয়ে ফেলতে উদ্যত হয় সে।

এর আগে একই পরিচালকের ‘ভূতপুরী’ নামের আরেকটি সিনেমায় অভিনয় করেছেন জয়া। ছবিটি বর্তমানে মুক্তির অপেক্ষায়।

জয়া আহসান বলেন, ‘সিনেমাটি সাইকোলজিক্যাল ড্রামা ঘরানার। এখানে প্রধান ভূমিকায়ই অভিনয় করছি। সঙ্গে পাবো অনসূয়া মজুমদার, কৌশিক সেন, কণীনিকা বন্দোপ্যাধায়সহ অনেক মেধাবী শিল্পীদের।’

জয়া আহসান গত বছরের শেষ দিকে কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস ‘বিধবাদের কথা’ অবলম্বনে নির্মিত ‘নকশি কাঁথার জমিন’ সিনেমার শুটিং করেছিলেন।

Facebook Comments Box
×

Posted ১০:০২ পূর্বাহ্ণ | শুক্রবার, ২২ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com