সোমবার ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

কেন্দ্রীয় ব্যাংকের জরুরী বোর্ড সভা স্থগিত চেয়েছে কর্মকর্তারা

সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬   প্রিন্ট   ১৫৭ বার পঠিত

কেন্দ্রীয় ব্যাংকের জরুরী বোর্ড সভা স্থগিত চেয়েছে কর্মকর্তারা

নতুন সরকারের গঠন প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল ব্যাংক লাইসেন্স অনুমোদন সংক্রান্ত বোর্ড সভা স্থগিত রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। সংগঠনটির নেতারা মনে করেন, এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আরও সময় নিয়ে বিষয়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করা প্রয়োজন।

সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে কাউন্সিলের সভাপতি এ কে এম মাসুম বিল্লাহ এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা জানান, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন নির্বাচিত প্রতিনিধিদের শপথ ও সরকার গঠনের প্রক্রিয়া চলাকালীন ১৬ ফেব্রুয়ারি স্বল্প নোটিশে জরুরি বোর্ড সভা আহ্বান করা হয়েছে। ওই সভার আলোচ্যসূচিতে ডিজিটাল ব্যাংক লাইসেন্স প্রদান বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। তবে কর্মকর্তারা মনে করেন, বিষয়টি পর্যাপ্ত সময় ও স্বচ্ছ আলোচনার মাধ্যমে মূল্যায়ন করা উচিত।

সংবাদ সম্মেলনে তাঁরা সম্ভাব্য স্বার্থের সংঘাতের বিষয়টিও গুরুত্ব সহকারে তুলে ধরেন। কর্মকর্তাদের মতে, লাইসেন্স প্রদানের প্রক্রিয়ায় নিরপেক্ষতা নিশ্চিত করা অপরিহার্য এবং কোনও ধরনের বিতর্ক বা প্রশ্নের অবকাশ থাকা উচিত নয়। পাশাপাশি নীতিনির্ধারণী পর্যায়ে ব্যক্তিগত পরিচয় বা প্রভাবের বিষয় থাকলে তা যাচাই করা প্রয়োজন। কাউন্সিল আরও জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন ও বিদ্যমান বিধান অনুসারে মালিকানা কাঠামো এবং শেয়ার ধারণ সংক্রান্ত বিষয়গুলো যথাযথভাবে পর্যালোচনা করা জরুরি। রাজনৈতিক অন্তর্বর্তী সময়ে বড় ধরনের নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিৎ।

বর্তমানে দেশে ৬১টি তফসিলি ব্যাংক এবং বহু আর্থিক প্রতিষ্ঠান কার্যক্রম চালাচ্ছে। কাউন্সিল মনে করিয়ে দেয়, খেলাপি ঋণের উচ্চ হার এবং কিছু ব্যাংকের তারল্যসংকটের কারণে নতুন ডিজিটাল ব্যাংক অনুমোদনের আগে এর প্রয়োজনীয়তা, সম্ভাব্য প্রভাব এবং ঝুঁকি গভীরভাবে মূল্যায়ন করা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে কাউন্সিলের পক্ষ থেকে ডিজিটাল ব্যাংক লাইসেন্স প্রদানের প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রাখা, ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জরুরি বোর্ড সভা পুনর্বিবেচনা এবং নিরপেক্ষভাবে বিষয়টি তদন্তের আহ্বান জানানো হয়। কর্মকর্তারা বলেন, আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং আর্থিক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। স্বচ্ছ ও অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এই ক্ষেত্রে আস্থা আরও দৃঢ় করবে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খানের সঙ্গে কথা হলে তিনি জানান, বোর্ড মিটিং হয়েছে। সেখানে ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমের অগ্রগতির বিষয়ে আলোচনা হয়েছে, তবে ডিজিটাল ব্যাংকিং-এর জন্য লাইসেন্স প্রদান বিষয়ে কোন আলোচনা হয়নি।

Facebook Comments Box

Posted ০৫:১৬ অপরাহ্ণ | সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com