সোমবার ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ক্যাশ ও বোনাস শেয়ার দেবে ন্যাশনাল হাউজিং

মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯   প্রিন্ট   ৭৪৭ বার পঠিত

ক্যাশ ও বোনাস শেয়ার দেবে ন্যাশনাল হাউজিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত অব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট শেয়ারহোল্ডাদের ২০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএসই জানিয়েছে, পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২ মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ এপ্রিল।

২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে দুই টাকা ৫৯ পয়সা। আর ২০১৮ সালের ৩১ ডিসেম্বর শেষে শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৬৮ পয়সা।

ডিএসই জানিয়েছে, মঙ্গলবার কোম্পানির শেয়ার দামে কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ শেয়ার দাম যত খুশি বাড়তে অথবা কমতে পারবে।

Facebook Comments Box

Posted ১০:৫৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com