অনলাইন ডেস্ক
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ প্রিন্ট ২৫৭ বার পঠিত
জনগণের টাকার বিষয় মাথায় রেখে খুব সতর্কভাবে প্রকল্প বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে একনেক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, সরকারের প্রথম একনেক সভায় অ্যাজেন্ডায় ১৯টি প্রকল্প ছিলো। প্রায় সব প্রকল্প আগের তৈরি। এগুলো পর্যালোচনা করতে গিয়ে অনেক সমস্যা পাওয়া গেছে। অনেকগুলো প্রকল্পের প্রয়োজনীয়তা ছিলো কিনা, সেটিও প্রশ্ন।
তিনি বলেন, অনেক বিশ্লেষণ করতে হচ্ছে বলে এজেন্ডার ১৯টির মধ্যে ৭টি প্রকল্প নিয়ে আলোচনা সম্ভব হয়েছে। জনগণের টাকার বিষয় মাথায় রেখে খুব সতর্কভাবে প্রকল্প বিবেচনা করা হচ্ছে। নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা, অপ্রয়োজনীয় কিনা এসব অনেক কিছু বিবেচনা করতে হচ্ছে। ৭টির মধ্যে দু-একটি বিবেচনার জন্য দেওয়া হয়েছে, কয়েকটি পাস হয়েছে।
আমির খসরু বলেন, নতুন প্রকল্প আনার আগে বিবেচনা করা হবে নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না এবং যেসব প্রকল্প শেষ হয়ে গেছে, সেগুলো তদন্ত করতে বলা হয়েছে। বিগত দিনের বিভিন্ন প্রকল্পের যৌক্তিকতা ছিলো কিনা এবং অনিয়ম হয়েছে কিনা সেসব দেখে রিপোর্ট দিতে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটি হয়েছে।
বিগত দিনে অনেক প্রকল্প অযৌক্তিকভাবে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন মন্ত্রী।
Posted ০৩:২৫ অপরাহ্ণ | সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com