নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬ প্রিন্ট ১৬৫ বার পঠিত
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৮০ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৪৬ বারে ৪৯ হাজার ৭৮৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ লাখ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬৭ শতাংশ কমেছে। ফান্ডটি ১ হাজার ৪৩৩ বারে ২৫ লাখ ২২ হাজার ৫৫৪ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩৭ লাখ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা নিউ লাইনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ২৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬১ বারে ১ লাখ ১৪ হাজার ১৭০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- জিবিবি পাওয়ার ৩.৮০ শতাংশ, অ্যাপেক্স ট্যানারি ৩.৬৭ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড ৩.৬৬ শতাংশ, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার ৩.২৮ শতাংশ, এমারেল্ড অয়েল ৩.২৩ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২.৮০ শতাংশ এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ২.৬৪ শতাংশ দর কমেছে।
Posted ০৭:২২ অপরাহ্ণ | সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com