বুধবার ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১   |   প্রিন্ট   |   484 বার পঠিত

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান দেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে। ২৩ আগস্ট অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় এ ঘোষণা দেয়া হয়। একই বোর্ড সভায় কোম্পানিটির ২ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫১ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৩৬ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ৯৩ পয়সা।

আগামী ২৮ সেপ্টেম্বর সকাল ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ সেপ্টেম্বর।

এদিকে, বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৪ পয়সা। আগের বছর একই সময় ছিল ২৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ১১ টাকা ৬০ পয়সা।

চলতি হিসাবছরের প্রথম দুই প্রান্তিকে তথা হিসাববছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ৭২ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৫৮ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১১ টাকা ৮৭ পয়সা।

Facebook Comments Box

Posted ১১:৪১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।