সোমবার ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

নব-চেয়ারম্যান নির্বাচিত করলো ইউনিয়ন ব্যাংক

নিজস্ব প্রতিবেদক:   |   বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   621 বার পঠিত

নব-চেয়ারম্যান নির্বাচিত করলো ইউনিয়ন ব্যাংক

ইউনিয়ন ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হলেন আহসানুল আলম। ব্যাংকটির ৬৬তম পর্ষদ সভায় সকলের সম্মতিতে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ব্যাংকের একটি সূত্রে এ তথ্য জানা যায়।

আহসানুল আলম ২০০৪ সাল থেকে এস আলম অ্যান্ড কোম্পানির চিফ এক্সিকিউটিভ হিসেবে আছেন। এছাড়া টেক্সটাইলস অ্যাকসেসরিজ অ্যান্ড অ্যাপারেলস লিমিটেড ও ওয়েস্টার্ন ডিজাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। আহসানুল আলম জেনেসিস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও হাসান আবাসন (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান। তিনি ইনফিনিয়া গ্রুপের চেয়ারম্যান ও নরিনকো ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পরিচালক।

আহসানুল আলম তার গতিশীল নেতৃত্বের জন্য টেক্সটাইল, গার্মেন্ট ও ট্রেডিং খাতে সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেছেন।

Facebook Comments Box

Posted ২:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।