শুক্রবার ৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের এজিএমে লভ্যাংশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৪ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   447 বার পঠিত

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের এজিএমে লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ৩৫তম বার্ষিক সাধারণ সভা ২৯ সেপ্টেম্বর ২০২০ ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান মোরশেদ আলম এমপি।
সভায় সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক তাহের, উপদেষ্টা আলমগীর কবির এফসিএ, পরিচালক নাদের খান, মতিউর রহমান, মজিবুর রহমান, এস আই চৌধুরী, ব্রিগিডিয়ার জেঃ (অবঃ) নাসির উদ্দিন আহমেদ, এয়ার কমোডর (অবঃ) মোঃ আবু বকর এফসিএ, কে আই হোসেন, স্বতন্ত্র পরিচালক দাস দেব প্রসাদ ও জাকির আহমেদ খান, উদ্যোক্তা শেয়ার হোল্ডার সফিকুর রহমান টিটু, কোম্পানীর ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন, ডিএমডি খসরু চৌধুরী, সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ ও কোম্পানী সচিব মোঃ আব্দুল ওহাব মিয়ান উপস্থিত ছিলেন।
সভায় কোম্পানীর বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অংশ নেন। উপস্থিত শেয়ারহোল্ডারগণ তাদের বক্তব্যে কোম্পানীর বর্তমান অগ্রগতি ও সাফল্যের জন্য পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সভায় শেয়ারহোল্ডারগণ সর্বসম্মতিক্রমে ২০১৯ সালের ব্যালেন্সসীট ও শেয়ারহোল্ডারদের জন্য প্রতিটি ১০ টাকা মূল্যমানের শেয়ারের বিপরীতে ২৮% নগদ লভ্যাংশ অনুমোদন করেন। সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মোরশেদ আলম এমপি অংশগ্রহণকারী শেযারহোল্ডার, পরিচালক ও উদ্যোক্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে কোম্পানীর অগ্রযাত্রা অব্যাহত রাখার বলে আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

Posted ৯:৫৬ পূর্বাহ্ণ | রবিবার, ০৪ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।