বুধবার ১৪ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

পদ্মা ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান

  |   বুধবার, ০৯ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   331 বার পঠিত

পদ্মা ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান

চতুর্থ প্রজন্মের বেসরকারি ব্যাংক পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন তারেক রিয়াজ খান।

তিনি এর আগে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ অপারেটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে স্নাতকোত্তর করার পর তারেক ১৯৯৪ সালে বেক্সিমকো গ্রুপে একজন ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে তার কর্মজীবন শুরু করেন।

এরপর শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে ১৯৯৭ সালে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন এবং ২০১৩ সাল পর্যন্ত সেখানে কাজ করেন।

পদ্মা ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘ ২৭ বছরের বর্ণিল ক্যারিয়ারে তারেক রিয়াজ খান প্রিমিয়ার ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও এবং ব্যাংক আলফালাহ বাংলাদেশে কান্ট্রি হেড অফ রিটেইল ব্যাংকিং অ্যান্ড ব্রাঞ্চেস-এর দায়িত্ব পালন করেন।

দেশের বিভিন্ন স্বনামধন্য ব্যাংকে একাধিক কৌশলগত সাংগঠনিক রূপান্তর উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন তারেক। মৌলিক উন্নতি এবং প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রেখে হয়েছেন অনুকরণীয়। দেশে এবং বিদেশে অনেক পেশাগত ও ব্যবস্থাপনা উন্নয়ন প্রশিক্ষণ, কর্মশালা এবং সেমিনারে অংশগ্রহণ করেছেন তিনি।

 

Facebook Comments Box

Posted ৭:১৬ অপরাহ্ণ | বুধবার, ০৯ মার্চ ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।