বিবিএনিউজ.নেট
শনিবার, ১৬ জানুয়ারি ২০২১ প্রিন্ট ৬০৮ বার পঠিত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নবনিযুক্ত ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের সদ্য বিদায়ী ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, জে কিউ এম হাবিবুলাহ, এফসিএস ও মো. মোশাররফ হোসাইন, অ্যাক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুস সালাম, মো. মিজানুর রহমান ভুঁইয়া ও মিফতাহ উদ্দীন এবং ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম।
পরে তারা সুরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এরপর নবনিযুক্ত ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
Posted ০৩:১২ অপরাহ্ণ | শনিবার, ১৬ জানুয়ারি ২০২১
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com