রবিবার ৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

বিআরটিএর ফি আদায়ে রেকর্ড করেছে এনআরবিসি ব্যাংক 

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ৩১ মে ২০২০   |   প্রিন্ট   |   720 বার পঠিত

বিআরটিএর ফি আদায়ে রেকর্ড করেছে এনআরবিসি ব্যাংক 

করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় সরকারঘোষিত দীর্ঘ ছুটির পর প্রথম দিনে বেসরকারি এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (এনআরবিসি ব্যাংক) রেকর্ড পরিমাণ বিআরটিএ’র ফি আদায় করেছে।

ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার (৩১ মে) দেশব্যাপী এনআরবিসি ব্যাংকের বিআরটিএর (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের) ফি আদায়ের বুথগুলোতে ১০ হাজারেরও বেশি গ্রাহককে সেবা দেয়া হয়, যা এ যাবৎকালের রেকর্ড পরিমাণ ফি আদায়।

বুথগুলোতে গ্রাহকদের জন্য পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্য সেবার ব্যবস্থা রাখা হয়েছে। সামাজিক দূরত্ব বাস্তবায়নে গুরুত্ব দিয়েছে এনআরবিসি ব্যাংক।

এনআরবিসি ব্যাংক থেকে যানবাহন রেজিস্ট্রেশন ফি, ডিজিটাল নম্বর প্লেট, যানবাহনের ট্যাক্সসহ যাবতীয় যানবাহন সংক্রান্ত ফি এনআরবিসি-বিআরটিএ ফিস কালেকশন বুথের মাধ্যমে গ্রাহক জমা দিতে পারেন।

Facebook Comments Box

Posted ৯:২৩ অপরাহ্ণ | রবিবার, ৩১ মে ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(12342 বার পঠিত)
Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।