রবিবার ১৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বিকেএমইএ’র সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবিরের মৃত্যু

শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৪৪৮ বার পঠিত

বিকেএমইএ’র সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবিরের মৃত্যু

পোশাক কারখানা মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সাবেক সহ-সভাপতি (অর্থ) হুমায়ুন কবির খাঁন শিল্পী (৫২) মারা গেছেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার দিবাগত রাত ১২টা ২৪ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শনিবার জোহরের নামাজের পরে টানবাজার (নারায়ণগঞ্জ) জামে মসজিদ এবং মাজদাইর কেন্দ্রীয় গোরস্থান মসজিদে তার দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের পোশাক শিল্প পরিবারের পক্ষ থেকে বিকেএমইএ-বিজিএমইএ’র উদ্যোক্তারা হুমায়ুন কবিরের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

বিকেএমইএ’র সভাপতি একেএম সেলিম ওসমান এবং প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Facebook Comments Box

Posted ০৪:০৮ অপরাহ্ণ | শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com