শুক্রবার ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধাপরাধী মঈনের মামলা

বিবিএনিউজ.নেট

রবিবার, ১৯ জুলাই ২০২০   প্রিন্ট   ৪২৫ বার পঠিত

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধাপরাধী মঈনের মামলা

বাংলাদেশে মৃত্যুদন্ডের রায় পাওয়া ব্রিটিশ-বাংলাদেশি চৌধুরী মঈন উদ্দিন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের বিরুদ্ধে মামলা করেছেন।

যুদ্ধাপরাধের দায়ে প্রীতি প্যাটেল তার টুইটার অ্যাকাউন্ট থেকে মঈন উদ্দিনকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে একটি টুইট করেছিল। এই ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে ৬০ হাজার পাউন্ড ক্ষতিপূরণের মামলা দায়ের করেছেন মঈন উদ্দিন। ডেইলি মেইল এর এক প্রতিবেদনে এই তথ্যটি জানা যায়।

মঈন উদ্দিনের দায়ের করা মামলায় বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটার একাউন্টে কমিশন ফর কাউন্টারিং এক্সট্রিমিজমের ডকুমেন্ট ‘চ্যালেঞ্জিং হেটফুল এক্সট্রিমিজম’ শেয়ার করা হয়েছে। ওই একাউন্টের ফলোয়ার প্রায় ১০ লাখ।

ওই টুইট বার্তা ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল, বিবিসির সাংবাদিক মিশাল হুসেইন, মানবাধিকার বিষয়ক ক্যাম্পেইনার পিটার ট্যাটচেলসহ অনেকেই রিটুইট করেছেন। ওই প্রতিবেদনে তাকে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়েছে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted` ২:০৩ অপরাহ্ণ | রবিবার, ১৯ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

প্রধান সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com