শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫   প্রিন্ট   ৩৪৩ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

আজ ১৩ জানুয়ারি’২৫ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৫ কোম্পানির মোট ৩০ কোটি ৫৯ লাখ ১৯ হাজার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ১০ কোম্পানির শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো- মুন্নু ফেব্রিক্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, রিলায়েন্স ওয়ান, আলহাজ টেক্সটাইল, বিচ হ্যাচারি, এসইএমএল লেকচার ফান্ড, ন্যাশনাল টিউবস, লাভেলো আইস্ক্রিম এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স। ব্লক মার্কেটে আজ এই ১০ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ১৭ লাখ ৫৫ হাজার টাকার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মুন্নু ফেব্রিক্সের। এদিন কোম্পানিটির ১৮ কোটি ৩৮ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৩ কোটি ৩৯ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৩ কোটি ১১ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- রিলায়েন্স ওয়ানের ১ কোটি ৩৭ লাখ ৮২ হাজার টাকা, আলহাজ টেক্সটাইলের ১ কোটি ২৬ লাখ ৬৯ হাজার টাকা, বিচ হ্যাচারির ৮৮ লাখ টাকা, এসইএমএল লেকচার ফান্ডের ৩৮ লাখ ৮ হাজার টাকা, ন্যাশনাল টিউবসের ২৪ লাখ ৩৩ হাজার টাকা, লাভেলো আইস্ক্রিমের ২৪ লাখ ১৯ হাজার টাকা এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ২২ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
×

Posted ০৩:৪৬ অপরাহ্ণ | সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com