বিবিএ নিউজ. নেট
বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১ প্রিন্ট ৪১০ বার পঠিত
কঠোর লকডাউনেও বড় উত্থান হয়েছে পুঁজিবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রতিটি সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার অঙ্কে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫১.৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৩১০.১৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১০.৫০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৯.১৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় যথাক্রমে ১২০৯.০৭ পয়েন্টে এবং ২০২৬.৮২ পয়েন্টে।
আজ ডিএসইতে ৫৫৫ কোটি ৫৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৪৩ কোটি ৬৬ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৫১১ কোটি ৯৩ লাখ টাকা।
ডিএসইতে আজ ৩৫৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ২১৬টির বা ৬০.৮৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ৯০টির বা ২৫.৩৫ শতাংশের এবং বাকি ৪৯টির বা ১৩.৮০ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮৭.২৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৫ হাজার ৩৮১.৭০ পয়েন্টে। সিএসইতে আজ ২২৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।
এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪৯টির দর বেড়েছে, কমেছে ৬১টির আর ১৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৯ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
Posted ০৩:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com