রবিবার ১৪ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

৩ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

  |   মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   109 বার পঠিত

৩ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

রেকর্ড ডেটের কারণে আগামীকাল ৩ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ৩টি হলো- ক্রাউন সিমেন্ট, রিংশাইন টেক্সটাইল এবং ফার কেমিক্যাল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রিংশাইন টেক্সটাইল লিমিটেড : ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত রিংশাইন টেক্সটাইল লিমিটেড।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ৩ টাকা ৬ পয়সা লোকসান হয়েছে। আগের অর্থবছরে শেয়ার প্রতি লোকসান ছিল ২ টাকা ৫৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য দাড়িয়েছে মাইনাস ৮ টাকা ৩ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২০ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৫৭ পয়সা লোকসান হয়েছিল।

আগামী ২৪ নভেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

ক্রাউন সিমেন্ট পিএলসি : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ২১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডশ ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬ টাকা ৭৪ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৪ টাকা ১১ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৬ টাকা ৯৯ পয়সা।

আগামী ১৮ ডিসেম্বর বিকাল ৩ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

 

 

Facebook Comments Box

Posted ১২:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।