রবিবার ৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

অনিদৃষ্টকালের জন্য বন্ধ থাকবে সিভিও‘র উৎপাদন

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৪৫৯ বার পঠিত

অনিদৃষ্টকালের জন্য বন্ধ থাকবে সিভিও‘র উৎপাদন

বর্তমান সময় থেকে অনিদৃষ্টকালের জন্য বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি লিমিটেডের উৎপাদন। কনডেনসেট সরবরাহ স্থগিত থাকার কারণে কোম্পানিটির উৎপাদন প্রক্রিয়া বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারির সমস্ত প্রাইভেট কনডেনসেট প্লান্ট থেকে কনডেনসেট সরবরাহ সাময়িভাবে স্থগিত করেছিল। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর,২০২০ পরযন্ত কোম্পানির কনডেনসেট সরবরাহ বন্ধ ছিল। একারণে গত তিন মাস কোম্পানিটির উৎপাদনও বন্ধ ছিল।

কিন্ত বর্তমানে বিদ্যুৎ, খনিজ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে কনডেনসেট সরবরাহ চালুর জন্য কোনো নির্দেশনা দেওয়া হয়নি। একারণে কোম্পানিটি কতৃপক্ষের নির্দেশ না পাওয়া পরযন্ত উৎপাদন চালু করতে পারছে না।

এর আগে গত ২৭ জুন বিদ্যুৎ, খনিজ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে একটি আদেশ জারি করা হয়। আদেশ অনুসারে, পেট্রোবাংলা পরবর্তী তিন মাসের জন্য তার সমস্ত প্রাইভেট কনডেনসেট প্লান্ট থেকে কনডেনসেট সরবরাহ সাময়িকভাবে স্থগিত করেছে।

অর্থাৎ ২০২০ সালের জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর সহ পরবর্তী বিজ্ঞপ্তি না হওয়া পর্যন্ত এই আদেশ জারি থাকবে।

Facebook Comments Box
×

Posted ১২:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com