রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

অন্তবর্তীকালীন লভ্যাংশ পাঠিয়েছে বেঙ্গল উইন্ডসোর

সোমবার, ২৯ মার্চ ২০২১   প্রিন্ট   ৪৪৫ বার পঠিত

অন্তবর্তীকালীন লভ্যাংশ পাঠিয়েছে বেঙ্গল উইন্ডসোর

সমাপ্ত হিসাব বছরের অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক লিমিটেড। কোম্পনিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত সময়ের (জুলাই-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য অন্তবর্তীকালীন ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৩৭ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.৪৬ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা ০.০৯ টাকা বা ২০ শতাংশ কমেছে।
এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.২৬ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.১৮ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা ০.০৮ টাকা বা ৪৪ শতাংশ বেড়েছে। ৩১ ডিসেম্বর ২০২০ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪.৭৫ টাকায়।

Facebook Comments Box

Posted ১২:৩৯ অপরাহ্ণ | সোমবার, ২৯ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com