নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪ প্রিন্ট ২৩৫ বার পঠিত
অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টার পর শপথ গ্রহণ করেন তিনি। শপথবাক্য পাঠ করান মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের প্রস্তাবে সাড়া দিয়ে বৃহস্পতিবার দুপুরে ফ্রান্স থেকে দেশে ফিরেছেন তিনি।
এর আগে ড. ইউনূসকে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা রেখে মোট ১৭ সদস্যের উপদেষ্টাদের নামের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজনীতিক, শিক্ষাবিদ, কূটনীতিকসহ সরকারি ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্ঠাদের শপথ অনুষ্ঠানে কোটা বিরোধী আন্দোলনে নিহত শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। রাত ৯টায় ১৪ মিনিটে বঙ্গভবনে শপথ অনুষ্ঠান শুরু হয়। তারপর এক মিনিট নীরবতা পালন করা হয় । শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন উপস্থিত ছিলেন।
শপথ নিলেন ১৩ উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার শপথ গ্রহণের পর ১৩ উপদেষ্টা শপথ গ্রহণ করেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বঙ্গভবনে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনজন উপদেষ্টা ঢাকার বাইরে অবস্থান করায় শপথগ্রহণ অনুষ্ঠানে আসতে পারেননি। তারা হলেন ফারুক-ই-আজম (বীর প্রতীক), সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন রায়। শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।
Posted ০৯:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com