অনলাইন ডেস্ক
রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ প্রিন্ট ২৫৩ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ার কারণে কোম্পানিটিকে শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধির কারণ জানতে ডিএসই কর্তৃপক্ষ কোম্পানিটির কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠায়। এর প্রেক্ষিতে
কোম্পানিটির পক্ষ থেকে জানিয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ৯ সেপ্টেম্বর মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দাম ছিল ২৭ টাকা ১০ পয়সায়। যা ২৬ সেপ্টেম্বর লেনদেন শেষে ক্লোজিং দাম হয়েছে ২৮ টাকায়। কোম্পানিটির শেয়ার দাম এভাবে বাড়াকে অস্বাভাবিক মনে করছে ডিএসই।
Posted ০২:০৫ অপরাহ্ণ | রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com