সোমবার ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

অস্বাভাবিক হারে দর বাড়ায় প্রভাতি ইন্স্যুরেন্সকে তদন্ত নোটিশ

সোমবার, ১২ এপ্রিল ২০২১   প্রিন্ট   ৬০২ বার পঠিত

অস্বাভাবিক হারে দর বাড়ায় প্রভাতি ইন্স্যুরেন্সকে তদন্ত নোটিশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার কারণ জানাতে চেয়ে কোম্পানিটিকে তদন্ত নোটিশ পাঠিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সম্প্রতি প্রভাতি ইন্স্যুরেন্সের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই গত ১১ এপ্রিল নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২২ মার্চ প্রভাতি ইন্স্যুরেন্সের শেয়ার দর ছিল ৭১ টাকা ৭০ পয়সা। ১১ এপ্রিল কোম্পানিটির শেয়ার দর ১১৮ টাকা ৭০ পয়সায় উন্নীত হয়।
কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

এদিকে, কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১৭ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ২০১৯ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদেরকে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১০ পয়সা। গত বছরের একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৩৮ পয়সা। কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২১ টাকা ১১ পয়সা। গত বছরের একই সময় এনএভি ছিল ১৮ টাকা ৯৪ পয়সা।
ঘোষিত লভ্যাংশ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ৩০ মে, সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ এপ্রিল।
‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ১২৫ কোটি টাকা এবং ২৯ কোটি ৭০ লাখ ৩০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ২৬ কোটি ৫৫ লাখ টাকা। এ কোম্পাানির ২ কোটি ৯৭ লাখ ২ হাজার ৫০৫টি শেয়ারের মধ্যে ৩০.০৩ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৩.৫৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৫৬.৩৯ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

 

Facebook Comments Box

Posted ১১:২৯ পূর্বাহ্ণ | সোমবার, ১২ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com