|

Advertisement
×

অস্বাভাবিক হারে দর বাড়ায় প্যারামাউন্ট ইন্স্যুরেন্সকে শোকজ

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০   প্রিন্ট   ৬৮০ বার পঠিত

অস্বাভাবিক হারে দর বাড়ায় প্যারামাউন্ট ইন্স্যুরেন্সকে শোকজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ায় কোম্পানিটিকে শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত কয়েক কার্যদিবসে ধরে এ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়তে দেখা গেছে। আর তাই কোম্পানিটিরর কাছে দর বাড়ার কারণ জানতে চায় ডিএসই। তারই প্রেক্ষিতে দর বাড়ার কোন মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছেন কোম্পানিগুলোর কর্তৃপক্ষ।
গত বছরের ২২ জুলাই থেকে এ কোম্পানির শেয়ার দর বেড়ে চলেছে। ওইদিন এ কোম্পানির শেয়ারের দর ছিলো ৬৮.১০ টাকা। যা ১৬ আগস্ট বেড়ে লেনদেন হয়েছে ১১৪.৩০ টাকায়। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪৬.২০ টাকা।

Facebook Comments Box

Posted ০৪:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com