|

Advertisement
×

অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ায় ডিএসইর শোকজ

সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫   প্রিন্ট   ৩১৯ বার পঠিত

অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ায় ডিএসইর শোকজ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইয়াকিন পলিমার লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার কারণে কোম্পানিটিকে শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধির কারণ জানতে কোম্পানিটির কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে একটি তদন্ত নোটিশ পাঠায় ডিএসই। এর প্রেক্ষিতে কোম্পানির পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত ৩০ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ৮ টাকা ০৫ পয়সা। আর গত ২৩ ফেব্রুয়ারি শেয়ারটির দর বেড়ে ১৪ টাকা ১০ পয়সায় দাড়ায়। এ সময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ৬ টাকা ০৫ পয়সা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:২৬ অপরাহ্ণ | সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com