|

Advertisement
×

অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ায় ডিএসইর শোকজ

মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫   প্রিন্ট   ২৫৫ বার পঠিত

অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ায় ডিএসইর শোকজ

শেয়ারবাজারে তালিকাভুক্তপদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর অস্বাভাবিক হারে বৃদ্ধির কারণে কোম্পানিটিকে শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধির কারণ জানতে চেয়ে কোম্পানিটির কর্তৃপক্ষের কাছে একটি তদন্ত নোটিশ পাঠিয়েছে ডিএসই কর্তৃপক্ষ। এর প্রেক্ষিতে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত ১২ ফেব্রুয়ারি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ছিল ১৭ টাকা ৬০ পয়সা। যা ১০ মার্চ লেনদেন শেষে দাঁড়িয়েছে ২০ টাকা ৪০ পয়সা। অর্থাৎ ১ মাসে শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা ১৬ শতাংশ।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:৩৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com