নিজস্ব প্রতিবেদক :
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ প্রিন্ট ২৩৩ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর অস্বাভাবিক হারে বৃদ্ধির কারণে কোম্পানিটিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধির কারণ জানতে চেয়ে কোম্পানি কর্তৃপক্ষের একটি তদন্ত নোটিশ পাঠায় ডিএসই কর্তৃপক্ষ। এর প্রেক্ষিতে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত ১৯ ফেব্রুয়ারি প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ছিল ৩৫ টাকা। আর গতকাল ১২ মার্চ কোম্পানিটির শেয়ারদর ৪৯ টাকা ১০ পয়সায় উন্নীত হয়েছে। অর্থাৎ ১৬ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১৪ টাকা ১০ পয়সা।
Posted ০১:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন