|

Advertisement
×

আইএফআইসির রাইট অফারে পরিবর্তন

রবিবার, ২৫ আগস্ট ২০১৯   প্রিন্ট   ৬৮৩ বার পঠিত

আইএফআইসির রাইট অফারে পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল ফিন্যান্স ইনভেস্টমেন্ট এ্যান্ড কমার্স ব্যাংক (আইএফআইসি ব্যাংক) লিমিটেড রাইট শেয়ার ইস্যুর প্রস্তাবে কিছু পরিবর্তন এনেছে। নতুন সিদ্ধান্ত অনুসারে ব্যাংকটি ১:১ এর পরিবর্তে ১:৪ হারে রাইট শেয়ার ইস্যু করবে। অর্থাৎ বিদ্যমান প্রতি ৪টি শেয়ারের বিপরীতে ১টি শেয়ার ইস্যু করা হবে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ব্যাংকটির ৭২৭তম পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে রাইট শেয়ারের ইস্যু মূল্য অপরিবর্তিত। ব্যাংকটি অভিহিত মূল্য ১০ টাকা দরে এই শেয়ার ইস্যু করবে। ব্যাংকের মূলধনভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে অর্থ সংগ্রহ করার জন্য রাইট শেয়ার ইস্যু করা হবে বলে আইএফআইসি ব্যাংক সূত্রে জানা গেছে। শেয়ারহোল্ডারদের সম্মতি এবং নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্ত কার্যকর হবে। শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ১০ অক্টোবর সকাল সাড়ে ১০টায় রাজধানী বেইলি রোডের অফিসার্স ক্লাবে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বন করা হয়েছে। ইজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতি পাওয়া গেলে রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব বিএসইসিতে জমা দেয়া হবে।

এর আগে ব্যাংকটির পরিচালনা পর্ষদ বিদ্যমান ১টি শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছিল। আর গত ৪ জুলাই অনুষ্ঠিত ব্যাংকের ইজিএমে শেয়ারহোল্ডাররা সে প্রস্তাবে সম্মতিও দিয়েছিল। ওই প্রস্তাবটি পরিবর্তন করা হয়েছে।

Facebook Comments Box

Posted ০২:২২ অপরাহ্ণ | রবিবার, ২৫ আগস্ট ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com