নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১০ আগস্ট ২০২৬ প্রিন্ট ১১ বার পঠিত
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (১০ আগস্ট) ঢাকার গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত হয়। হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল আকতার। সভায় কোম্পানির পরিচালক, শেয়ারহোল্ডার, মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ এমদাদ উল্লাহ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব জিএম রাশেদ, এসিএস। সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিতে ২০২৫ সালের জন্য ৪ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়। এ ছাড়া ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী, ২০২৬ অর্থবছরের জন্য অডিটর নিয়োগ ও পরিচালক পুনর্র্নিবাচনসহ এজেন্ডায় থাকা অন্যান্য প্রস্তাব অনুমোদন করা হয়।
সভায় কোম্পানির চেয়ারম্যান মো. নুরুল আকতার বলেন, দেশে বীমার আওতা এখনো কম। এই আওতা বাড়ানো গেলে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) বীমা খাতের অবদান বাড়তে পারে।
তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে চার্টার্ড লাইফকে পুরোপুরি ডিজিটাল করার লক্ষ্য রয়েছে। একই সময়ের মধ্যে বীমা খাতে কোম্পানিটির অবস্থান শক্তিশালী করতে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ একসঙ্গে কাজ করছে।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ এমদাদ উল্লাহ বলেন, চার্টার্ড লাইফ সাধারণত তিন থেকে পাঁচ দিনের মধ্যে বীমা দাবি পরিশোধ করে।
তার দেয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কোম্পানিটির দাবি নিষ্পত্তির হার ছিল ৯৯ দশমিক ০৮ শতাংশ।
তিনি বলেন, কমপ্লায়েন্স ও করপোরেট গভর্নেন্সের জন্য চার্টার্ড লাইফ ১২তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে।
এ ছাড়া ক্রেডিট রেটিংয়ে কোম্পানিটি দীর্ঘমেয়াদে ‘এএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং পেয়েছে।
কোম্পানির ‘ভিশন ২০৩০’ বাস্তবায়নে দক্ষ বিক্রয়কর্মী গড়ে তোলার জন্য বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।
Posted ০৫:৪৪ অপরাহ্ণ | সোমবার, ১০ আগস্ট ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com