রবিবার ৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

আইডিআরএ’র প্রশাসনিক সদস্য হিসেবে মইনুল ইসলামের যোগদান

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৪৯৮ বার পঠিত

আইডিআরএ’র প্রশাসনিক সদস্য হিসেবে মইনুল ইসলামের যোগদান

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য হিসাবে যোগদান করেছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব (পিআরএল ভোগরত) মো. মইনুল ইসলাম। তিনি গতকাল ১৬ সেপ্টেম্বর প্রশাসনিক বিভাগে যোগদান করেছেন। আইডিআরএ সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর ২০২০ তারিখে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ হতে তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন (স্মারক নং-৫৩.০০.০০০০.৪১১.১১.০০১.২০-২৪০) জারি করে। তিনি সর্বশেষ বাংলাদেশ  বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মো. মইনুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ, চার্টাট ইনিসটিটিউট অব পালিক ফিন্যান্স অ্যান্ড এ্যাকাউন্টেন্সি (সিআইপিএফএ) ইউকে (Chartered Institute of Public Finance and Accountancy (CIPFA), UK)  থেকে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। এছাড়া, ব্র্যাডফুড ইউনিভার্সিটি ইউকে এবং ডিউক ইউনিভার্সিটি, ইউএসএ (Bradford University, UK এবং Duke University, USA ) হতে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

Facebook Comments Box
×

Posted ১০:৩০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com