নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০ প্রিন্ট ৪৮৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের জন্য এএফসি হেলথ লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৭৪০তম নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিএসইসির নির্বাহি পরিচালক (চলতি দায়িত্ব) ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর মাধ্যমে ১৭ কোটি টাকা সংগ্রহ করবে। যা দিয়ে মেশিনারিজ ও ইক্যুপমেন্ট ক্রয় এবং আইপিও খরচ পরিচালনা করা হবে।
এএফসি হেলথের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৪৭ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১৩.১৩ টাকা।
উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে সিএপিএম এডভাইজরি ও ইমপেরিয়াল ক্যাপিটাল।
Posted ০৬:৩৭ অপরাহ্ণ | বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com